দোলাইপাড়ে শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের আলোচনা সভা, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা

দোলাইপাড়ে শ্যামপুর-কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের আলোচনা সভা, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর দোলাইপাড়ে কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে কমিটি গঠন ও সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি **মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ**।

সভায় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং আগামী দিনে এলাকায় বেড়ে চলা কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
, রাজধানীর প্রবেশদ্বার এই তিনটি থানা এলাকায় সামাজিক অপরাধ বেড়ে যাওয়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সত্য প্রকাশের পাশাপাশি সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সাংবাদিকদের লেখনী ও সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে-
১. অতি দ্রুত সকলের মতামতের ভিত্তিতে ক্লাবের কার্যকরী কমিটি চূড়ান্ত করা হবে।
২. “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ চাই” শীর্ষক জনসচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টুটুল, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সম্রাট সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *