শ্রীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগঃ

মোঃ রেজাউল করিম
সংবাদদাতাঃ

জেলা গাজীপুরের শ্রীপুরে উপজেলায় স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ফারুক ও নয়ন নামে দুজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী নারী।
বুধবার (১৫ অক্টোবর) স্বজনদের সহায়তায় শ্রীপুর থানায় অভিযোগ করেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর হুমকির ভয়ে তিনি দুই দিন ঘরবন্দি ছিলেন।
ভুক্তভোগী নারীর বয়স ২০ বছর। তাঁর বাড়ি শেরপুর জেলায়। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিণ পাড়া এলাকার হানু মার্কেটে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
অভিযুক্ত নয়ন ওই এলাকার সুলতান উদ্দিন ওরফে ছোলি মিয়ার ছেলে। ফারুকসহ অপর তিনজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *