সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদী দোসরদের অপতৎপরতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলমান!

সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদী দোসরদের অপতৎপরতা ও রাষ্ট্রবিরোধী
ষড়যন্ত্র চলমান!

​আজ এই দিনে স্বৈরাচারী মুজিব বাহিনী ধ্বংসের দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তরালে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিগত বছরগুলোতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কিছু চিহ্নিত ব্যক্তির উসকানি ও প্ররোচনায় নানা সহিংসতার ঘটনা ঘটেছে। বর্তমানেও বিভিন্ন এলাকায় সাংবাদিক সংগঠনের ব্যানারে বা ছদ্মবেশে বিতর্কিত কার্যক্রম চলমান রয়েছে।

​বিশেষ করে, নরসিংদীতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পক্ষপাতিত্ব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের স্থানীয় নেতার পক্ষ থেকে এক আওয়ামী দোসরের বাবাকে তার সন্তানকে সতর্ক করার বিষয়ে বোঝানোর পর, তা নিয়ে গণমাধ্যমে একপেশে উপস্থাপন ও ভিক্টিম কার্ড খেলার অপচেষ্টা চালানো হয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থান করে বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হচ্ছে। ফ্যাসিস্ট ​হাসিনার স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা গড়ে ওঠার পেছনে সাংবাদিকতার পেশাকে অপব্যবহার করে সহযোগিতা করেছে ফ্যাসিস্ট সাংঘাতিকরা।

অতীতে আওয়ামী পন্থী পুলিশ কতৃক সংঘটিত বিভিন্ন নির্যাতন, দমনপীড়ন ও অস্থিতিশীল পরিস্থিতির সময় এই আওয়ামী পন্থী সাংঘাতিকরা সরাসরি উসকানি জুগিয়েছে এবং স্বৈরাচারের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছে। ​অতীতে সংঘটিত বিভিন্ন অনৈতিক কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জোরালো ভূমিকায় রয়েছে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপতৎপরতার পক্ষে অবস্থান নেওয়ার সাহস না পায়। রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং অপপ্রচার রোধে সংশ্লিষ্ট মহলের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *